March 5, 2026, 11:21 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে বন্যার্তদের বাঁচাতে যেয়ে পানিতে ডুবে মৃত্যু হলো যুবকের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফেনীতে বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম সাগর মারা গেছেন। তবে তার মরদেহ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাড়িতে আনা হয়নি। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাগর করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু-সহকর্মীরা উদ্যোগ নেন। এতে গতকাল বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানে পানিতে ডুবে সাগর মারা যায়।

করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, ‘সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছে। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সব সহযোগিতা করা হবে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ‘মোবাইলফোনে একজন বিষয়টি আমাকে জানিয়েছে।

কিন্তু বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নেওয়া হবে। এ ছাড়া টানা বৃষ্টিতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় ২ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page