October 8, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় আরও ছয়জন বেড়ে নিহতের সংখ্যা ২৩ হয়েছে। নিহতের মধ্যে ১৪জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে। এর মধ্যে ১৬জনের পরিচয় মিলেছে।বাকি সাতজনের পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, নিহতের মধ্যে ফেনী সদর উপজেলায় দুইজন, সোনাগাজীতে তিনজন ও ছাগলনাইয়ায় দুইজনের পরিচয় অজ্ঞাত রয়েছে।
এছাড়া মোট নিহত ২৩ জনের মধ্যে ফেনী সদরে তিনজন, দাগনভূঞায় দুইজন, ফুলগাজীতে সাতজন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন এবং পরশুরামের দুইজন ব্যক্তি রয়েছেন।
উল্লেখ্য, অতি বৃষ্টি এবং ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে গত দেড় মাসে তিনবার বন্যা হয়েছে। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এই প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।



Our Like Page