October 17, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে বন্যায় হর্টিকালচার সেন্টারের ১০ হাজার চারা নষ্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারি বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট  বন্যায় জেলার পাঁচগাছিয়া বাজার সংলগ্ন হর্টিকালচার সেন্টারের বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা নষ্ট হয়ে গেছে।

জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক নয়ন মনি সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, হর্টিকালচার সেন্টারে ২ হাজার ড্রাগন গাছের চারা, ১ হাজার কাঁঠালের চারা, ৪ হাজার বিভিন্ন প্রজাতির সবজির চারা, ১ হাজার অড়বরই, ২ শতাধিক পেঁপে , শতাধিক পেয়ারা ছাড়াও জলপাই, আম, জাম, বরই, বিভিন্ন প্রজাতির ফুলের চারা সহ প্রায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা নষ্ট হয়ে যায়।

হর্টিকালচার সেন্টারের উপ-সহকারি উদ্যান কর্মকতা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, টানা কয়েকদিনের অতি বৃষ্টি ও বন্যায় চারা ভিটিতে পানি জমে কচরা ধরে যাওয়ায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নষ্ট হয়ে গেছে।

হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক জানান, গতবছরের বন্যায় এ সেন্টারে বিভিন্ন প্রজাতির  প্রায় ৪০ হাজার গাছের চারা মরে গেছে। চলতি বছরে অতিবৃষ্টিতে ও বন্যার পানি বাগানে ঢুকে ফের বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা নষ্ট হয়ে গেছে।

তিনি আরো বলেন, যেহেতু আষাঢ় ও শ্রাবণ মাসে গাছ লাগানোর উপযুক্ত সময় তাই আমরা নতুন করে আবার চারা উৎপাদন ও কলম তৈরি করে উৎপাদনের চেষ্টা করছি। আশা করছি আমরা সফলতা পাবো।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page