April 13, 2026, 10:54 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে শত্রুদের আটকে ফেলার হুমকি দিলো আইআরজিসি যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আন্তরিক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে লোডশেডিংয়ের প্রতিবাদে ফেনীতে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় গ্রাহকেরা। রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়া পৌর এলাকায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ফেনীর ছাগলাইয়াতে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন গ্রাহকেরা। রাতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষিপ্ত লোকজন প্রথমে পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণকালে মিছিলটি অভিযোগ কেন্দ্রের সামনে গেলে সেখানে বিক্ষুব্ধরা কেন্দ্রের মূল গেট ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, ইলেকট্রিসিটির লাইন, এসিসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষিপ্ত লোকজন পালিয়ে যায়।

ছাগলনাইয়া থানার ওসি স্বদ্বীপ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি। ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের জিএম লিখিত অভিযোগ করলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page