September 27, 2026, 5:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফোনালাপে রাশিয়ার জাতীয় সার্বভৌমত্বের প্রতি ইরানের সমর্থন ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, রাশিয়ার জাতীয় সার্বভৌমত্বের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে।রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার একটি ব্যর্থ সশস্ত্র অভ্যুত্থান করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইরানের এ অবস্থান জানিয়ে দেন রায়িসি।

সোমবারের ওই ফোনালাপে দুই প্রেসিডেন্ট ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের শুক্রবারের বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরান মনে করে এ অঞ্চলে বহিঃশক্তির সেনা উপস্থিতি আঞ্চলিক সবগুলো দেশের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে।

দুই প্রেসিডেন্ট ককেশাস অঞ্চলের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। ককেশাস অঞ্চলে ২০২০ সালে নাগরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা নিয়ে ওই দুই দেশের মধ্যে বর্তমানে আবার টানাপড়েন বেড়েছে।

রায়িসি বলেন, “আমরা ককেশাস অঞ্চলের পরিস্থিতি গুরুত্ব ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং আমরা মনে করছি, আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণে কয়েকশাস অঞ্চলের উত্তেজনা বন্ধ করতে হবে।”

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের সাম্প্রতিক বিদ্রোহ সম্পর্কে একটি চিত্র ইরানের প্রেসিডেন্টের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বিদ্রোহ দমনে মস্কো শক্তিমত্তার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। পুতিনও ককেশাস অঞ্চলের অস্থিরতায় বহিঃশক্তির সম্পৃক্ততার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ উত্তেজনার অবসান ঘটাতে হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page