April 24, 2026, 8:30 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে : প্রেস সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা এবং আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে, সেগুলো চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে। গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল, তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সের প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল, সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার। যেসব মিডিয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী বলেছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন ন্যারেটিভে তারা এ শব্দ উল্লেখ করেছে।

তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করল, তারা কারা। মিডিয়া কাদের ওপর দোষ চাপাল এগুলোও দেখা উচিত। এছাড়া গত ১৬ বছরে গুম, খুন নিয়ে কী ধরনের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page