September 28, 2026, 5:08 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ফ্যাসিস্ট ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিল হামাস ও ইসলামী জিহাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে গতকাল (মঙ্গলবার) বর্বর ইহুদবাদী ইসরাইলি আগ্রাসনের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন।

গতকালের আগ্রাসনে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে হামাস এবং ইসলামি জিহাদ আন্দোল ঐক্যবদ্ধভাবে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, “আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধাদের এই দলটি তাদের সমস্ত বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে আমাদের জনগণের সুরক্ষায় এবং পবিত্র আল-আকসা মসজিদ যা অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা মারাত্মকভাবে হামলার শিকার হচ্ছে তার সমর্থনে ইসরাইলি শত্রু মোকাবেলার জন্য লড়াই শুরু করেছিল।”

ফ্যাসিবাদী দখলদারিত্বের আগ্রাসন প্রতিহত করতে এবং আল-আকসা মসজিদ ও দখলকৃত আল-কুদস শহরে বসতি স্থাপনকারীদের মোকাবেলা করার জন্য সমবেত হতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

আলাদা বিবৃতিতে ইসলামি জিহাদ আন্দোলন কাসসাম ব্রিগেডের তিন যোদ্ধার শাহাদাতে শোক প্রকাশ করেছে এবং ইসরাইলি আগ্রাসনের মোকাবেলার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, শহীদদের এই রক্ত ইসরাইল-বিরোধী সংগ্রাম চালিয়ে যেতে উৎসাহ যোগাবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page