October 21, 2026, 3:29 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে ১৮২ আসন পেয়ে জয়লাভ করেছে নিউ পপুলার ফ্রন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের পার্লামেন্ট নির্বচনে দেশটির বাম নিউ পপুলার ফ্রন্ট জোট ১৮২ আসন পেয়ে জয়লাভ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণনার উদ্ধৃতি দিয়ে লে মন্ডে একথা জানিয়েছে। খবর তাসের।

প্রেসিডেন্টের এনসেম্বল জোট ১৬৮টি আসন পেয়ে এ নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে। ডানপন্থী ন্যাশনাল র‌্যালি পার্টি ১৪৩ আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
সংবাদপত্রে পরিবেশিত খবর অনুযায়ী, নতুন সংসদে রক্ষণশীল রিপাবলিকানরাও অন্তর্ভুক্ত হবে। নির্বাচনে তারা ৪৫টি আসন জিতেছে। এছাড়াও নতুন জাতীয় পরিষদে বিভিন্ন ছোট ডান ও বাম জোটের ৩৯ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে।
তবে নির্বাচনে কোন প্রধান রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায়, একটি নতুন সরকার গঠনকে জটিল করে তোলে। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্টের জোট হেরে যাওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ৯ জুন পার্লামেন্ট নির্বাচনের সময় নির্ধারণ করেন। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ জুন এবং দ্বিতীয় দফার নির্বাচন ৭ জুলাই অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page