September 28, 2026, 12:38 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করলো নাইজারের জান্তা সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের জান্তা সরকার বৃহস্পতিবার বলেছে, গত সপ্তাহের অভ্যুত্থানের পর তারা নিয়ামে ও ফ্রান্সের মধ্যে সামরিক চুক্তি বাতিল করেছে। খবর এএফপি’র।

অভ্যুত্থানকারীদের একজন বৃহস্পতিবার রাতে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, ‘ফ্রান্সের উদাসীন মনোভাব এবং এমন পরিস্থিতির ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়ার মুখে ন্যাশনাল কাউন্সিল ফর দ্যা সেফগার্ড অফ হোমল্যান্ড এই রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যাপারে সহযোগিতা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

গত ২৬শে জুলাই জেনারেল আবদুরাহমানে চিয়ানি এক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন। প্রেসিডেন্ট বাজুম ক্ষমতায় এসেছিলেন ২০২১ সালে এক নির্বাচনে বিজয়ী হয়ে। ১৯৬০ সালে স্বাধীনতা অর্জনের পর এটিকে দেশটির প্রথম গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ক্ষমতাবদল বলে বর্ণনা করা হচ্ছিল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page