September 28, 2026, 3:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ফ্রান্সে পার্লামেন্টের আগাম নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ রোববার শুরু হয়েছে।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এরআগে প্রার্থীরা স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে টানা তিন-সপ্তাহের প্রচার শেষ করেছে।
ফ্রান্সে পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনের জন্য দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর আগামী ৭ জুলাই দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।
দেশটিতে এবারে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি ৯০ লাখ।
এদিকে বিভিন্ন জরিপে দেখা গেছে, এবার অতি ডানপন্থি রাজনীতিবিদ মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার দল ন্যাশনাল র‌্যালি (আরএন) বেশ এগিয়ে রয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনেও ফ্রান্সে জয়ী হয়েছে মেরিন ও জর্ডানের দল আরএন।
দেশটির ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট পার্লামেন্টের নি¤œকক্ষ জাতীয় পরিষদে এবার অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page