October 29, 2026, 9:23 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে ভয়াবহ দাঙ্গা ;  ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন ত্যাগ করতে বাধ্য হলেন ম্যাক্রো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বেলজিয়াম সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ব্রাসেলসে অবস্থান করছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর ম্যাক্রোর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু তিনি তা বাদ দিয়ে দেশের মারাত্মক দাঙ্গা পরিস্থিতির কারণে প্যারিসে ফিরতে বাধ্য হন। দেশে ফিরে তিনি একটি ক্রাইসিস মিটিংয়ে সভাপতিত্ব করেন।

গত মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গায় জড়িত থাকার দায়ে এ পর্যন্ত অন্তত ৮৭৫ জনকে আটক করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ফরাসি পুলিশের তথ্য অনুযায়ী, ১৭ বছর বয়সী এক কিশোর সিগন্যাল অমান্য করলে পুলিশ তার ওপর গুলি চালায়; এতে তারা মৃত্যু হয়।

এদিকে, দেশে ফিরে ম্যাক্রো চলমান দাঙ্গা পরিস্থিতির জন্য ভিডিও গেমস ও সামাজিক মাধ্যমগুলোকে দায়ী করেছেন। তিনি বলেন, ভার্চুয়াল জগতের তথ্য ও অভিজ্ঞতা নিয়ে দেশের কিশোর-তরুণরা এই দাঙ্গা পরিস্থিতিকে বিষিয়ে তুলেছে। প্রেসিডেন্ট ম্যাক্রন সুস্পষ্ট করে বলেন, এ পর্যন্ত দাঙ্গায় জড়িত যাদেরকে আটক করা হয়েছে তাদের এক-তৃতীয়াংশ তরুণ অথবা কিশোর। এসব তরুণ কিশোরের ওপর ইন্টারনেটের নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page