October 9, 2026, 7:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার সারিয়াকান্দিতে ঈদের দিনে পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পর পরই অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নারচি গনকপাড়া এলাকায় নিজ বাড়িতে মিমি বেগমের সঙ্গে তার স্বামী রুবেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ধারালো চাকু দিয়ে মিমিকে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার এবং রুবেলকে আটক করে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান।

তিনি বলেন, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page