March 26, 2026, 4:26 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে প্রতারণার দায়ে ৪ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা ফেসবুক গ্রুপে এসব প্রশ্নপত্র প্রচার করে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করতেন। তাদের কাছে থেকে একটি ল্যাপটপ ও চারটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়।

সোমবার (১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানিয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

এর আগে রোববার বিকেলে ধুনটের জোড়খালী হাফেজখানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার চারজন হলেন- সালমান (২০), রাইসুল ইসলাম (২০), আহসান হাবীব ও আব্দুল মোমিন (২০)। তারা সবাই ধুনটের জোড়খালী গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, ‘jSC/SSC All Questions Out’ নামে ফেসবুকে পেজ খুলে সেখানে বিগত বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নের কাটা অংশের ছবি পোস্ট করা হতো। এসব পোস্টের মাধ্যমে গ্রেফতার যুবকরা এ প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজাতেন। চক্রটি বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ল্যাপটপের মাধ্যমে সুপার এডিট করে প্রতারণা করতেন।

পুলিশ সুপার আরও বলেন, যারা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের ওই পেজে ম্যাসেজ দিতে বলে। পোস্ট দেখে আগ্রহীরা যোগাযোগ করলেই তাদের হোয়াটসঅ্যাপে যুক্ত করা হতো। দুটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতেন অভিযুক্তরা। এভাবে দীর্ঘদিন ধরে এ প্রতারণা করছিলেন তারা।

তিনি বলেন, গ্রেফতারের পর চক্রের সদস্যরা পুলিশের কাছে এসব অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page