October 14, 2026, 12:02 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় হাট-বাজার ইজারার দরপত্র চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে হাট-বাজারের ইজারা দরপত্র চুরির অভিযোগে উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শণোর নোটিশও প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এই তথ্য নিশ্চিত করেন।

সাইদা খানম জানান, গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে উপজেলার হাটবাজার সমুহের ১৪৩০ বঙ্গাব্দে ইজারা প্রদানের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে দরপত্র দাখিল ও উন্মুক্তকরণের সময় উপজেলার জামাদারপুকুর হাটের একটি দরপত্র জালিয়াতির মাধ্যমে গোপনে চুরি করে বাহিরে পাঠিয়ে দেয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী বগুড়া জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছেন।

যেহেতু মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের এই অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অপরাধ করায় তাকে ইউনিয়ন পরিষদের স্বীয় পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। এছাড়া একই তারিখে অপর একটি নোটিশে কেন তাকে চুড়ান্ত ভাবে অপসারণ করা হবে না তার জবাব চেয়ে পত্র প্রাপ্তীর ১০ কার্যদিবসের মধ্যে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page