November 22, 2026, 3:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকার সেঞ্চুরি নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পাশ থেকে একটি যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ট্যাবলেট, একটি কোমল পানীয়ের বোতল ও একটি পানির বোতল জব্দ করেছে পুলিশ।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দীন জানান, বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।

তিনি বলেন, দুপুরে খবর পাওয়া যায়, মোটেলের একটি কক্ষ ভেতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কক্ষটির দরজা খোলা হয়। এ সময় বিছানার ওপর বিপুল চন্দ্র পালকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি মারা গেছেন।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে উদ্ধার হওয়া যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ট্যাবলেট ও কোমল পানীয় জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page