October 9, 2026, 7:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে নিহত হয়েছেন দুজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের তথ্য জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সোমবার (১৮ মে) সকালে মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন(৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

এ ঘটনায় মুল অভিযুক্ত রাহাত মন্ডলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিহতদের সঙ্গে ওই এলাকার একটি পক্ষের তিন শতক জমি নিয়ে বিবাদ চলছিল। বেশ কয়েকবার স্থানীয় ও পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু বাঁধে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের পিটুনিতে সুমন ও জামিল গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, জমি–সংক্রান্ত বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page