September 27, 2026, 6:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার গাবতলী উপজেলার খাদিজা ফিলিং স্টেশন সংলগ্ন ২নং রেল ঘুমটি এলাকার সোন্দাবাড়ী পূর্বপাড়ায় সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাক মালিককে হত্যা করা হয়েছে।

শনিবার রাতে কে বা কারা সাইফুল ইসলামকে হত্যা করে তার নিজ বাড়ির সামনে লাশ ফেলে রেখে যায়।

পরে স্বজনরা লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তিনি ওই এলাকার জামো মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহত সাইফুল ইসলাম স্থানীয়ভাবে ৭টি ট্রাকের মালিক হিসেবে পরিচিত ছিলেন। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page