August 30, 2026, 10:47 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত যশোরে পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল আলম আটক যশোরের শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল যশোরের শার্শায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি আটক বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে : শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার টাঙ্গাইলে মাথায় পাথর মেরে বাবাকে হত্যা করল ছেলে
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে  কতিপয় ব্যাক্তি। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, ঘটনার পর পৌঁছে দেখা যায়  দুর্বৃত্তরা ব্যাংকটিতে আগুন দিয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন বলে তিনি জানান।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কে বা কারা আগুন দিয়েছে তা কেউ দেখেনি। এ ঘটনায় তদন্ত চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page