September 30, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া সারিয়াকান্দির যমুনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ৪ জন ছুরিকাঘাতে আহত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭ টারর দিকে উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের খোরশেদ আলীর ছেলে মেহেদী হাসান (১৬), একই গ্রামের আজিজার সরদারের ছেলে শাহজাহান সরদার (২২), মোকছেদ সরদার (৩৫) এবং আমজাদ সরদারের ছেলে মামুন মিয়া (৩৫)। আহতদের মধ্যে মেহেদী হাসান এবং শাহজাহান সরদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশের যমুনা নদীর চর কেটে রাতের আঁধারে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। সেখানে বালু উত্তোলন করতে স্থানীয় জমির মালিকরা বাঁধা প্রদান করে। এ নিয়ে ২ পক্ষের মধ্য সংঘর্ষ হয়। পরে সন্ধ্যা ৭ টার দিকে আবারও ২ পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ছুরিকাঘাতে ৪ জন আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জন গুরুতর আহত হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছুরিকাহত অপর ২ জন সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page