September 30, 2026, 4:54 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া জেলায় মাদকবিরোধী বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়ে তাজা গুলি, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে এক নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ২টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টা শহরের রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি
ঘিরে তল্লাশি চালায়।

আটককৃতরা হলো, জেলা সদরের সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকার গহুরের ছেলে মিঠুন(৩২) একই এলাকার মৃত আপুয়ার ছেলে শান্ত (৩০) মঙ্গলের মেয়ে রাজকুমারী (২৬) ও কুড়িগ্রামের রাজারহাট থানার পান্তা পাড়ার এলাকার মঙ্গলের ছেলে সুজন (২৮)।

অভিযানে এক রাউন্ড তাজা বুলেট, এক হাজার বোতল চোলাই মদ, দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও ১০ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়।

ব্লক রেইড অভিযানে নেতৃত্ব দেন জেলা সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ‘উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও অর্থসহ তাদের কে জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে’।

আজকের বাংলা তারিখ



Our Like Page