November 26, 2026, 9:29 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুকে নিয়ে বই প্রকাশে নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইগুলোর নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন, যেন ইতিহাস বা তথ্য বিকৃতি না হয়। এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ খ্রিষ্টান যুব কল্যাণ সমিতি আয়োজিত ‘বাঙলার স্থপতি’ গ্রন্থের লেখক অ্যালভীন দীলিপ বাগচীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এখন বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই লেখা হচ্ছে। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে যে বইয়ে ইতিহাস বিকৃতি করা হচ্ছে, মানও ঠিক থাকছে না। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইগুলোর নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন, যেন ইতিহাস বা তথ্য বিকৃতি না হয়।

বঙ্গবন্ধুকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি উল্লেখ করে তিনি বলেন, বিবিসি অনলাইনে এক জরিপ করেছিল। যাতে পুরো বিশ্ব থেকে বাঙালিরা অংশ নিয়েছিল। সে জরিপে উঠে এসেছিল বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।

হাছান মাহমুদ বলেন, বাঙালি জাতিসত্তার উন্মেষ ঘটেছিল পাঁচ হাজার বছর আগে। কিন্তু তারা কেউ স্বাধীন ছিল না। খণ্ড খণ্ড দু-একটি রাজ্য স্বাধীন থাকলেও বেশিরভাগই ছিল পরাধীন। তবে বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল। তারা বারবার বিদ্রোহ করেছে। ক্ষুদিরাম, সূর্যসেন, তিতুমীর বাঙালির স্বাধীনতার ইতিহাসের উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। তিনি জানতেন কখন কার সামনে কী উপস্থাপন করতে হবে। তিনি জনগণের মনন বুঝতেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পরিকল্পনা করেছিল পাকিস্তান তৈরির পর পরই। কিন্তু সেটা তিনি প্রকাশ করেননি তখন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর তিনি ছয় দফা দাবি উত্থাপন করেছিলেন। এতে পাকিস্তান প্রশাসন ক্ষুব্ধ হয়েছিল। তাকে আপস করতে বলা হলেও তিনি তা করেননি। তিনি তখন বলেছিলেন এই ছয় দফা আগে আওয়ামী লীগের দফা ছিল, কিন্তু এখন এটা জনগণের দফা।

তথ্যমন্ত্রী বলেন, আজ ৭ মে একটি ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদিন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে, তাদের নিষেধাজ্ঞাকে অমান্য করে, জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশে এসেছিলেন। দেশের ইতিহাসে, দেশের গণতান্ত্রিক ইতিহাসে, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭ মে শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নয়, ৭ মে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং গণতন্ত্রের মানসকন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

ইলারিশ আর. গমেজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ছাদেকুল আরেফিন মতিন, সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, সহকারী বিশপ থিওটনিয়াস গমেজ প্রমুখ।

‘বাঙলার স্থপতি’ গ্রন্থের লেখক অ্যালভীন দীলিপ বাগচী কানাডা প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার বুরুয়াবাড়ি। তিনি ‘বাঙলার স্থপতি’ বইয়ের সাত খণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের আগের ও পরের ঘটনাপ্রবাহ বর্ণনা করেছেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page