April 28, 2026, 9:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো.নাঈমুল ইসলাম খান।

শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ড. এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।

শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান বলেছেন, এটা আমার জন্য একটা অভাবনীয় সুযোগ। আমার জন্য খুব আনন্দের এবং গৌরবের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর কাজের সহায়ক হিসেবে আমার জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে চেষ্টা করব। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে-বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব।

প্রখ্যাত সিনিয়র সাংবাদিক মো. নাঈমুল ইসলাম খানকে সচিবের পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এ লক্ষ্যে ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

নাঈমুল ইসলাম খান তার যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এই পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page