October 12, 2026, 3:18 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর বহুমাত্রিক নান্দনিকতা নিয়ে তৈরি ‘নান্দনিক বঙ্গবন্ধু’ : ড. আতিউর রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমানের পরিকল্পনায় এবং বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের প্রযোজনায় এটি নির্মাণ হয়েছে।

রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নান্দনিক বঙ্গবন্ধু তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনীর আগে স্বাগত বক্তব্যে ড. আতিউর রহমান জানান, মূলত বঙ্গবন্ধুর বহুমাত্রিক নান্দনিকতা নিয়ে গবেষণার জন্য তিনি দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক যারা বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছেন বা তার সঙ্গে কাজ করেছেন বা বঙ্গবন্ধুকে নিয়ে গভীর গবেষণা করেছেন, তাদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং সে সাক্ষাৎকারগুলোর ভিডিও ধারণ করেছেন। পরবর্তীতে ওই সাক্ষাৎকারগুলোর ঐতিহাসিক গুরুত্বের দিকটি বিবেচনা করে উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে ভিডিওগুলো ব্যবহার করে ‘নান্দনিক বঙ্গবন্ধু’ শিরোনামে ৪০ মিনিটের তথ্যচিত্রটি তৈরি হয়েছে।

আতিউর রহমান বলেন, তথ্যচিত্রে যাদের সাক্ষাৎকার ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিজন কামাল লোহানী, ড. শামসুজ্জামান খান, বিশিষ্ট ব্যাংকার খন্দকার ইব্রাহীম খালেদ, সুসাহিত্যিক হাসান আজিজুল হক, বিখ্যাত সাংবাদিক তোয়ার খান ও আবদুল গাফফার চৌধুরী, যিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং যারা সাক্ষাৎকার ও অন্যান্য তথ্য দিয়ে এ তথ্যচিত্র নির্মাণে ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তথ্যচিত্রটির কিয়দংশ গত ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আইয়ে সম্প্রচারিত হয়েছে।

উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পেশাজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রদর্শনী শেষে তাদের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী জেবুন নেসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবু ইউসুফ, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) ড. মো. নুরুল আমিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানসহ অনেকে।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড নিয়ে অনেক কাজ হলেও তার নান্দনিক বৈশিষ্ট্য এবং সমকালে সে বৈশিষ্ট্যগুলোর প্রাসঙ্গিকতা এসব কাজে মনোযোগ পায়নি। সেক্ষেত্রে ড. আতিউর রহমানের ‘নান্দনিক বঙ্গবন্ধু’ বিষয়ক গবেষণা একটি নতুন মাত্রা যুক্ত করেছে বলে বক্তারা জানান। তাদের মতে, ‘নান্দনিক বঙ্গবন্ধু’ শিরোনামের তথ্যচিত্রটি দেশের তরুণদের বঙ্গবন্ধুর নান্দনিক ব্যক্তিত্ব নিয়ে আরও আগ্রহী করে তুলবে। বক্তারা আগামীতে বঙ্গবন্ধুর রাজনীতি ও অনুশীলনের নান্দনিক মাত্রা নিয়ে আরও বড় পরিসরে গবেষণানির্ভর কার্যক্রম শুরু করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page