September 10, 2026, 7:58 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর ভাষণ নিরস্ত্র জাতিকে সশস্ত্রে রূপান্তরিত করেছিল : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিল বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি যা কিছু আছে তাই নিয়ে জাতিকে প্রস্তুত থাকতে এবং শত্রুর মোকাবিলা করতে বলেছিলেন।’

মঙ্গলবার (৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি পেয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ৭ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। তিনি এমনভাবে ঘোষণা করেছিলেন, পাকিস্তানিরা তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে ঘোষণা দিতে পারেনি। তাদের চেয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না।’

এসময় স্বাধীনতাবিরোধী অপশক্তি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিএনপিকে অভিযুক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা দেশকে পাকিস্তানি ভাবধারা নিয়ে যেতে চায়, দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শপথ নিতে হবে।’

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page