March 17, 2026, 8:39 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর সোনার বাংলাকে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে।
তিনি সকল পেশার মানুষ মিলে নিজেদের কাজে আত্মনিয়োগ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রতিমন্ত্রী আজ বুধবার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। বিশ্ব দরবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতিকে অনেক নিচে নামিয়ে আনা হয়েছে। বিশ্ব নেতারা প্রশ্ন করেন- যে নেতা দীর্ঘ কারাভোগসহ নিজের জীবনকে উৎসর্গ করে বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করেছে তাঁকে তোমরা কেন হত্যা করেছ- তখন কোন উত্তর দিতে পারিনা।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই দেশ যে কলঙ্ক বহন করছে তা একমাত্র বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করে কিছুটা আত্মসন্তুষ্টি নেয়া যাবে। জাতির পিতার রক্তের ঋণ শোধ করা যাবে না। পেশাজীবি, শ্রমজীবী মানুষের জন্য বঙ্গবন্ধুর আন্তরিকতা ও ভালোবাসার কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন “বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে।”
পেশাজীবী ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে সা¤্রাজ্যবাদী মানুষের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নির্মমভাবে নিহত হন বলে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারত ও পাকিস্তানের নেতারা যা পারেনি বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নেতৃত্ব দিয়ে একটি নতুন দেশ সৃষ্টি করে তা পেরেছেন।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল আহমেদ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক, জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান আকন্দ, ঢাকা কাস্টমস এসোসিয়েশনের যগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আসলাম, শোক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মো. মাসুদ পারভেজ, জাতীয় শ্রমিক লীগ আইসিডি শাখার এডভোকেট হুমায়ুন কবীর, শ্রমিক নেতা আলতাফ হোসেন, মহিউদ্দিন মাহী অলোচনায় অংশ নেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page