October 11, 2026, 9:24 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিএনপি নিষিদ্ধ করেছিল : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিএনপি সরকার নিষিদ্ধ করেছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই দিনটি তথা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিএনপির ন্যূনতম বিশ্বাস আছে বা চেতনা ধারণ করে, তা আমরা বিশ্বাস করি না।’

মঙ্গলবার (৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। গণতন্ত্র রাতারাতি প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আমাদের চেষ্টা আছে, গণতন্ত্র ক্রমান্বয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। যেটুকু আছে, সেটা শেখ হাসিনার নেতৃত্বে আছে।’

বিএনপিকে তাদের আমলে গণতন্ত্র চর্চা কীভাবে করেছে, সেটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই দলের নিজেদের ঘরে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত করবে?’

একাত্তরের ৭ মার্চ ইতিহাসের বাঁক বদলের ঐতিহাসিক মাইলফলক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার ডাক। স্বাধীনতার ঘোষণার এক মাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর। কারণ, তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি। তৎকালীন পূর্ববাংলায় ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পেয়েছিল। ঘোষক বলে যারা স্বঘোষিত ঘোষক, অনেকেই ছিলেন ঘোষণার পাঠক। পাঠক আর ঘোষক এক কথা না।’

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page