September 24, 2026, 11:07 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে ৮ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম আটদিন সর্বনিম্ন ৬ থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটার সময়গুলো হচ্ছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৩ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত মোট ৭ মিনিট; ১ অক্টোবর সকাল ৯টা ৩১ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট; ২ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট; ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট; ৪ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট; ৫ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট; ৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং ৭ অক্টোবর সকাল ৯টা ৩১ মিনিট থেকে ৯টা ৩৭ মিনিট পর্যন্ত মোট ৬ মিনিট।

প্রাকৃতিক কারণে এই সাময়িক বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিএল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page