October 10, 2026, 6:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা দিলো আপন জুয়েলার্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ। আসন্ন ঈদুল ফিতরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদ ভ্রমণের খরচের ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান হিসেবে দিয়েছেন তিনি। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে অন্যান্য ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান তিনি।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান কেন্দ্রে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের কাছে অনুদানের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন গুলজার আহমেদ। এসময় তিনি বলেন, ‘‘আমার এক ভাই আমাকে বললেন ‘ঈদে আমি অন্য একটি দেশে ঘুরতে যেতাম। সেই ঘোরাঘুরিতে যেই টাকা খরচ হতো সেটা আমি বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিতে চাই।’ পরে আমাদের পরিবার থেকেও সিদ্ধান্ত নিলাম আমরাও ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। সেই টাকা আমরা এবার ঘুরতে না গিয়ে ব্যবসায়ীদের দিয়ে দেবো। তাই ঘুরতে যাওয়ার খরচটাই ব্যবসায়ীদের দিয়েছি আমরা।’’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের বিপদে অন্যরা না এলেও ব্যবসায়ীদের অন্তত এগিয়ে আসা উচিত। দেশে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন। আমি আহ্বান জানাব এবার আপনাদের ঈদের ঘুরতে যাওয়ার যেই খরচ ব্যবসায়ীদের দিয়ে সহযোগিতা করুন। ঈদের কেনাকাটা কমিয়ে তাদের সহযোগিতা করলে তারা হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন।’

গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে যায় ৫ হাজার দোকান। সেই আগুন থেকে রক্ষা পায়নি পুলিশ সদর দপ্তরও। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ১ হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এতে পথে বসে গেছেন হাজার হাজার ব্যবসায়ী।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page