October 10, 2026, 4:36 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ; তালিকাভূক্ত হতে ক্ষতিগ্রস্তদের উপচেপড়া ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করতে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে বঙ্গমার্কেটের পাশের এনেক্সকো টাওয়ারের সামনে একটি অস্থায়ী তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করে প্রশাসন। এসময় কয়েকশো ক্ষতিগ্রস্তকে হাতে দোকানের ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো ও এনাইডি কার্ড নিয়ে তালিকায় নাম লেখাতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

হাতে দোকানের ক্যাশ মেমো নিয়ে দাঁড়িয়ে ছিলেন আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, শুনেছি এখানে নাম লেখালে সহায়তা পাওয়া যাবে। তাই নাম লেখাতে এসেছি।

জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। তথ্য ও সহায়তা কেন্দ্রে একজন ব্যবসায়ী তার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করতে পারবেন।

তিনি বলেন, এনআইডি, ট্রেড লাইসেন্স, ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়ে কিংবা আগুনে পুড়ে গেলে তথ্য কেন্দ্রে জিডি করতে পারবেন।

অন্যদিকে, বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বংশাল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়।

অগ্নিকাণ্ডের দিন পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page