September 7, 2026, 6:43 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবাজারে আগুনের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবাজারে আগুনের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদরদপ্তরের সামনে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবাজারের আগুনের ঘটনায় কোনো সংস্থার যদি অবহেলা থাকে তবে তা তদন্ত কমিটির মূল্যায়নে উঠে আসবে। কমিটির মূল্যায়ন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিচার হবে। ‌‌এ জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়, এই কাজটি করে রাজউক ও সিটি কর্পোরেশন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রাজধানীর অনেক ভবনকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নোটিশ পাঠানো হয়েছিল। এসব ভবনের মধ্যে এ মার্কেটও একটি। যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ মার্কেটে ব্যবসা করছেন তাদের সেসব স্থান থেকে সরে যাওয়ার আহ্বান জানাই।

ফায়ার সার্ভিস সদরদপ্তরে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার ঘটনায় অবশ্যই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হবে। মামলা হলে তারপর আমরা দেখব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page