September 7, 2026, 4:54 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বঙ্গভবন থেকে বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের ‘রাজসিক বিদায়’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গভবন থেকে রাজসিক বিদায় নিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপতির এমন আনুষ্ঠানিক বিদায়।

নতুন রাষ্ট্রপতির শপথের পর সমস্ত আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের বাইরে আসেন তিনি।

লাল গালিচায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে ফুলে মোড়ানো একটি খোলা জিপে স্বস্ত্রীক উঠেন মোহাম্মদ আব্দুল হামিদ।

এ সময় বঙ্গভবনের সকল কর্মকর্তা-কর্মচারীরা রশি টেনে বঙ্গভবনের মূল ফটকের সামনে নিয়ে আসেন। দীর্ঘদিন এ এলাকার আলো বাতাসে কাটানো তাই বিদায় লগ্নে রাষ্ট্রপতির চেহারা ছিল ভীষণ মলিন।

বঙ্গভবন থেকে শেষ বারের মত মোটরশোভা যাত্রায় যাবেন নিজ বাড়ি উত্তরার নিকুঞ্জে। জানিয়েছেন দেশবাসীর ভালবাসায় থাকবেন আজীবন আর ফিরবেন না রাজনীতির মাঠে।

দেশের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি হিসেবে দুই মেয়াদে ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page