April 1, 2026, 4:44 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ; ৪ দিন পর ৯ জেলে উদ্ধার ; এখনও নিখোঁজ ৬ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি ট্রলার। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জেলে।

মঙ্গলবার ভোরে উদ্ধারকৃত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত শুক্রবার সকাল দশটার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

উদ্ধারকৃত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ১৫ জেলেসহ আবদুর রশিদ মাঝি মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীয় গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়।

এসময় তাদের কাছ থেকে ১ জন হারিয়ে যায়। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দু’দুফায় আরও ৫ জন হারিয়ে যান। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে সোমবার রাতে দুটি ট্রলার তাদের ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা নিখোঁজ ৬ জেলের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page