August 15, 2026, 5:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

বনজ ও ঔষধি গাছ রোপণে পরিবেশমন্ত্রীর আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকের ফলদ, বনজ ও ঔষধি গাছের কমপক্ষে একটি চারা রোপণ করা উচিত। সম্মিলিতভাবে গাছ রোপণ করে আমরা একটি সবুজ, স্বাস্থ্যকর ও আরও টেকসই এবং সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো।

রোববার (৩০ জুন) ঢাকার ভারতীয় দূতাবাসে একটি নিম গাছ রোপণের মাধ্যমে ওয়ান ট্রি ফোর মাদার ক্যাম্পেইন উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এই ক্যাম্পেইন ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রমাণ। আমরা আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে পারব। এ কর্মসূচি সবাইকে গাছ রোপণ, লালনে একত্রিত করে আমাদের পৃথিবীকে রক্ষার দায়িত্ব নিতে অনুপ্রাণিত করবে।

এ সময় বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page