September 30, 2026, 4:56 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বন্দিবিনিময় :  মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত দুই ইরানির ভাষ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত পাঁচ ইরানির মধ্যে দুই ইরানি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষ তাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে।

ভিত্তিহীন অভিযোগে ৮০০ দিন মার্কিন কারাগারে আটক ছিলেন রেজা সারহাঙ্গপুর। তিনি গতরাতে তেহরানে পৌঁছে বলেছেন, ‘মার্কিন সরকার কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে আটক রেখেছিল। তারা অভিযোগ করেছে আমি নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে কাজ করেছি। কিন্তু কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা।’

তিনি আরও বলেন, মার্কিন সরকার ইরানি নাগরিকদের বিষয়ে বিদ্বেষমূলক নীতি অনুসরণ করছে। আমেরিকার মানবতাবিরোধী আচরণের বিষয়ে আন্তর্জাতিক সমাজও নিশ্চুপ রয়েছে।

মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত আরেক ইরানির নাম মেহেরদাদ মুয়িন আনসারি। তিনি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষের আচরণ মোটেই ভালো ছিল না। ১১ মাস মার্কিন কারাগারে আটক থাকার সময় আকাশ দেখার সুযোগ হয়নি।

মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়া পাঁচ ইরানি নাগরিকের মধ্যে দুজন ইরানে ফিরেছেন, একজন তৃতীয় একটি দেশে তার পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন এবং বাকি দু’জন আমেরিকায় রয়েছেন।

ইরানের সঙ্গে বন্দিবিনিময়ের আওতায় আমেরিকা ঐ পাঁচ ইরানিকে মুক্তি দিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছেড়ে দিয়েছে। এর বিনিময়ে ইরান আমেরিকার পাঁচ নাগরিককে মুক্তি দিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page