March 28, 2026, 5:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

বন্দিবিনিময় চুক্তিতে ভারতে পাঠানো হলো ২৩ জেলেকে ; দেশে পিরলো ১২৮ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশ-ভারত বন্দিবিনিময় চুক্তিতে দেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩ জেলেকে। আর ভারত থেকে  ১২৮ জেলে বাংলাদেশে এসেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দেশের ১২৮ জেলেকে মোংলার কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জেলেকে আটক করে।

অপরদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

পরবর্তীতে আজ বিকেলে বাংলাদেশি জেলেদের বোটসহ মোংলায় কোস্ট গার্ড দপ্তরে আনার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভারতীয় জেলেরা বাংলাদেশে ৩ মাস ৯দিন ও বাংলাদেশের জেলেরা ভারতে আড়াই মাস কারাভোগ করেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page