September 28, 2026, 8:33 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বন্দি বিনিময়ে গুরুত্বপূর্ণ চুক্তি করায় পুতিনকে অভিনন্দন ট্রাম্পের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি পশ্চিমা দেশের সাথে বন্দী বিনিময় চুক্তি করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।
ট্রাম্প জর্জিয়ার আটলান্টায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পুতিন ‘আরো একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন।’
ট্রাম্পের মতে, চুক্তিটি ওয়াশিংটনের জন্য ভীতিজনক।
এ রাজনীতিবিদ জোরদিয়ে আরো বলেন, ‘আমরা আমাদের লোকদের ফিরে পেয়েছি, কিন্তু, আমরা কিছু ভয়ানক চুক্তি করেছি।’
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ১ আগস্ট জানায়, ন্যাটোর সদস্যভূক্ত বেশ কয়েকটি দেশে আটক থাকা বা দোষী সাব্যস্ত হওয়া আট রুশ নাগরিকের পাশাপাশি দুই নাবালক দেশে ফিরেছে। আঙ্কারার বিমানবন্দরে পরিচালিত বন্দী বিনিময়ের পর তারা দেশে ফিরলো। তাদের মধ্যে একজনের নাম ভাদিম ক্রাসিকভ। তিনি রাশিয়ার নাগরিক। তিনি জার্মানিতে যাবজ্জীবন কারাদ- ভোগ করছিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বন্দী বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ১৬ জনকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সৈন্য পল হুইলান এবং ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্শকোভিচ রয়েছে। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত হয়েছিল।

আজকের বাংলা তারিখ



Our Like Page