October 16, 2026, 10:06 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বন্যা পরিস্থিতির কারণে  তিন বোর্ডে আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্যা পরিস্থিতির কারণে  আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য মাদরাসা, কারিগরি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি বৃহস্পতিবার (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফেনী জেলার কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবিক দিক বিবেচনায় এনে আমরা বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৬টি জেলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। পানি বৃদ্ধি পাওয়ায় বহু শিক্ষার্থী ও কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-পরীক্ষকরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পারবে না—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বোর্ড সূত্রে জানা গেছে, শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের পরীক্ষা সারা দেশে একযোগে একই প্রশ্নে অনুষ্ঠিত হয়। তাই কোনো এলাকায় সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। সে কারণেই সারাদেশেই ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে হয়েছে।’

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই কারণে আজকের সব পরীক্ষা স্থগিত করেছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর সংবাদমাধ্যমকে জানান, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারাদেশেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page