March 11, 2026, 1:34 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বন্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে ৩০ নর্থ কোরিয়ান কর্মকর্তার মৃত্যুদণ্ড দিলেন কিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বন্যা এবং ভূমিধস প্রতিরোধে ব্যর্থতার কারণে নর্থ কোরিয়ার ৩০ জন সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

এনডিটিভি জানিয়েছে, প্রতিবেশী দেশ সাউথ কোরিয়ার একটি টিভি চ্যানেল এ ব্যাপারে নর্থ কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে, গত মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কোরিয়া টাইমসের মতে, সম্প্রতি নর্থ কোরিয়ায় বড় ধরনের বন্যা হয়েছে। ভূমিধস, ভারী বৃষ্টি এবং বন্যায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার নাগরিক। এতে যারা যারা চেষ্টা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারতেন, তেমন বেশ কয়েক জন সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন তিনি।

নর্থ কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ওই কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছিল। যদিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page