October 20, 2026, 10:50 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

বন কর্মকর্তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, কক্সবাজারে বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার।

পাহাড় কর্তনকারীদের কোনও ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, একটা স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়ী সকলকে আইনের আওতায় আনা হবে। অতীতে সংঘটিত এজাতীয় ঘটনারও বিচার হবে। আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য একটা বিশেষ বার্তা দেয়া হবে।
সাবের হোসেন চৌধুরী আজ জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে নিহতের বাসভবনে কক্সাবাজারে দুষ্কৃতকারীদের মিনি ট্রাকের (ডাম্পার) চাপায় নিহত বন বিভাগের বিট অফিসার সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে একথা বলেন।
কক্সবাজারে দুষ্কৃতকারীদের মিনি ট্রাক চাপায় নিহত হন বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান
প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, এ ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হলে তিনিও শোক ও দু:খ প্রকাশ করেছেন।
মন্ত্রী বলেন, সাজ্জাদুজ্জামানের অকাল মৃত্যুতে পরিবার যাতে আর্থিক সংকটে না পড়ে সেজন্য মাস্টার্স পাস তার স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে। মন্ত্রণালয় ও বন বিভাগ সবসময় তার পরিবারের পাশে থাকবে।
এসময় মন্ত্রী নিহত বিট অফিসার সাজ্জাদুজ্জামানের পিতার কাছে মন্ত্রণালয় ও বন বিভাগের পক্ষ হতে চেক ও নগদে মোট ১৫ লক্ষ টাকা হস্তান্তর করেন। পরে মন্ত্রী নিহত বিট অফিসারের কবর জিয়ারত করেন।
এ সময় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির, মন্ত্রণালয়ের উপসচিব (বন) আবু নইম মোহাম্মদ মারুফ খান, বন সংরক্ষক আর এস এম মুনিরুল ইসলাম ও আব্দুল আউয়াল সরকারসহ মন্ত্রণালয়, বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page