August 8, 2026, 6:27 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

বরখাস্ত হলেন রুশ জেনারেল সুরোভিকিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিক। এক সময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন।

মস্কো রেডিও স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিক্টভের এ দাবির আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

পরে রুশ মিডিয়া আউটলেট আরবিসি নিজস্ব সূত্রের বরাতে একই দাবি করে। আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরেকটি সূত্র জানিয়েছে, সুরভিকিন বর্তমানে স্বল্পমেয়াদী ছুটিতে আছেন।

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহের পর জেনারেলকে জনসম্মুখে দেখা যায়নি। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page