September 18, 2026, 8:44 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় জেলেদের মাঝে চাল বিতরণ না করে মজুদ ; ১শ’ বস্তা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার বেতাগীর উপজেলার মোকামিয়া ইউনিয়নের বটতলা এলাকার কবির হাওলাদারের ঘর থেকে মৎস্যজীবীদের মাঝে বিতরণের জন্য দেওয়া ভিজিএফের ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা রোববার রাত সাড়ে ১০টায় এ চাল জব্দ করেন।

মৎস্যজীবীদের মাঝে এ চাল বিতরণ না করে কবির হাওলাদারের ঘরে মজুদ করে রাখা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশসহ উক্ত বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি উক্ত চাল জব্দ করেন।

মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা বলেন, একশ বস্তা জব্দ করা হয়েছে। জব্দকৃত চাল থানায় নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, আমার নির্দেশে উক্ত চাল জব্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page