October 13, 2026, 9:41 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনা জেলায় ২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার মেধাবী শিক্ষার্থীদের আজ সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
বরগুনা জেলা পরিষদের পক্ষ থেকে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।
জেলা পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা পরিষদের প্রধান নির্বাহী শুভ্রা দাস। প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার (এসপি) আবদুস সালাম, বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান প্রমুখ।
এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- কেবি ফাতিমা তুজ জোহরা মম ও মো. বায়েজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ।
জেলা পরিষদের কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ- ৫ প্রাপ্ত ৩৪৯ শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার টাকা ও সর্বনি¤œ দুই হাজার টাকা করে মোট ১৬ লাখ ৭০ হাজার টাকার চেক বৃত্তি হিসেবে প্রদান করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page