March 27, 2026, 1:38 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বরগুনার মুদি দোকানে টিসিবির পণ্য বিক্রি ; ব্যবসায়ী কারাগারে

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  বরগুনার তালতলীতে একটি মুদি দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি করায় বিক্রেতাকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বিক্রেতার নাম অনিল চন্দ্র শীল।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে এই কারাদণ্ডের আদেশ দেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালতলী বাজারের অনিল চন্দ্র শীলের মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দোকান থেকে ৭২ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুরের ডাল ও ৪১ কেজি চিনি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, দোকানে টিসিবি পণ্য মজুদ রাখা ও বিক্রির অভিযোগে দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০ এর ১৮৮ ধারায় ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই দোকান মালিক টিসিবির পণ্য কোথা থেকে পেয়েছেন তার নাম প্রকাশ করেননি।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page