September 28, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় দুটি মাথাসহ হরিণের ৪০ কেজি মাংস জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড় থেকে দুটি হরিণের মাথাসহ প্রায় ৪০ কেজি মাংস জব্দ করেছে চরদুয়ানী নৌ পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তার খালের মোহনা থেকে মাথাগুলো ও মাংস জব্দ করা হয়েছে।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি দেখে শিকারিরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে দুটি হরিণের মাথা ও প্রায় ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

এসআই সাইফুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া মাংস আদালতের নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি করা হবে। যারা অবৈধ শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page