March 14, 2026, 11:07 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

বরিশালের ফ্রিজে রাখা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে পুরোনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বাদল সরদার নামে ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। এসময় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাদলকে এই কারাদণ্ড দেওয়া হয়।

মাংস বিক্রেতা বাদল সরদার পাশের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের মজিবর সরদারের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করেন।

ইউএনও মো. সাখাওয়াত হোসেন জানান, ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে পুরোনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বাজারে বিক্রি করা হচ্ছে- ক্রেতাদের এমন অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। বাদল সরদারের দোকানে গিয়ে একটি পলিথিনের মধ্যে পুরোনো রক্ত এবং ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংস বিক্রি করতে দেখতে পান। এসময় মাংসের রং দেখে সন্দেহ হলে জানতে চাইলে বাদল বিষয়টি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে বাদল জানান, ফ্রিজে রাখলে ওই মাংস সাদা হয়ে যায়। তাই ফ্রিজে রাখা পুরোনো রক্ত মিশিয়ে তাজা গরুর মাংস বলে বিক্রি করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাখাওয়াত হোসেন বলেন, এটা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। ফ্রিজে রাখা গরুর মাংসে পুরোনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বাদল সরদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার বলেন, রঙ লাল ও তাজা দেখাতে পুরাতন রক্ত মিশিয়ে মাংস বিক্রি করা হচ্ছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি কোথাও এ ধরনের মাংস বিক্রি করতে দেখলে ক্রেতাদের প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page