November 2, 2026, 6:36 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

বরিশালের বানারীপাড়ায় ব্রিজে উঠতে লাগে বাঁশের মই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের বানারীপাড়ায় গার্ডার ব্রিজ পার হতে পথচারীদের বাঁশের মই ব্যবহার করতে হয়। বানারীপাড়ার রায়ের হাট থেকে ফাইজুল হক ব্রিজ পর্যন্ত সড়কের মধ্যের খালে দীর্ঘদিন ধরে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ চলছে। বর্তমানে ব্রিজের কাজ বন্ধ রয়েছে।

জানা গেছে, এপ্রোচের কাজ শেষ না হওয়ায় সড়কে চলাচলকারী যানবাহন পার হতে পারছে না। পথচারীরা বাঁশের মই দিয়ে বিপদজনক অবস্থায় পার হচ্ছে। এ সড়ক দিয়ে পার্শ্ববর্তী উপজেলা স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারের সঙ্গে যোগাযোগ করতে দারুণ ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। ব্রিজটি নির্মাণ ব্যয়ের বরাদ্ধ এক কোটি ৯৫ লক্ষ টাকা।

ফাইজুল হক ব্রিজ এলাকার ভুক্তভোগী মো. জাকির হোসেন, অটোচালক আব্দুর রহিমসহ একাধিক ব্যক্তি জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের গার্ডার ব্রিজটি ঠিকাদারি প্রতিষ্ঠান এপ্রোচের কাজ সম্পন্ন না করে যেনতেন ভাবে বাঁশের মই লাগিয়েছে। এ সড়কের গার্ডার ব্রিজটির এপ্রোচ কাজ অতিসত্বর শেষ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, একই প্যাকেজের গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে যত দ্রুত এপ্রোচের কাজ সম্পন্ন করে জনচলাচল করতে পারে সে ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page