April 8, 2026, 7:46 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বরিশালে এমপির সামনে আওয়ামী লীগ নেতাকে মারধর করায় ৩ জনকে বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে এমপির সামনে দলীয় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বরিশালের উজিরপুরের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদার। এ ঘটনার পর রবিবার (২৬ মার্চ) বিকালে দলের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক পলাশ তালুকদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিরুল ইসলাম রিয়াজ ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য জসিম উদ্দিন রুবেল।

আহত ইদ্রিস সরদার দাবি করেন, আজ সকাল ১০টায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে উপজেলা মিলনায়তনে যান। উপজেলা সভা কক্ষের সামনে সংসদ সদস্য শাহ আলমের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল তাকে নিয়ে কটূক্তি করেন। তিনি প্রতিবাদ জানলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ইকবালের অনুসারী এমপির সামনে তার ওপর চড়াও হন। বেদম কিলঘুষি মারেন। স্থানীয় নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী জানান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিষয়টি অধিকতর তদন্ত করে প্রত্যেক দোষীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, অভিযুক্ত হাফিজুর রহমান ইকবাল এমপি শাহে আলমের অনুসারী। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন ইকবাল। ওই নির্বাচনে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীর দায়িত্বে ছিলেন ইদ্রিস সরদার। তিনি তখন নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় বিদ্রোহী প্রার্থী ইকবাল আহত ইদ্রিসের উপর ক্ষুব্ধ হন। ওই ঘটনার জের ধরে এ হামলা হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page