April 2, 2026, 4:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটক করেছে জনতা। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, রোববার রাতে তিন কেজি গাঁজাসহ একজনকে আটক করেন ওসি সিদ্দিকের টিম। সেই টিমেই কর্মরত ছিলেন এসআই ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর। অভিযান শেষে সকালে অফিসে আসার পর সাব-ইন্সপেক্টর ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারি তারা পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে আটক করে জনতা।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য গাঁজাসহ আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) আশরাফ হোসেন বলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য নগরীর পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হন। এরপর মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের হেফাজতে নেয়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page