October 9, 2026, 8:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সবজি বীজ ও টিউশন ফি প্রদান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশাল সদরে দরিদ্র, ঝরে পড়া ও ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের সবজি বীজ বিতরণ করেছে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ও এফডিসিএস (Family Development for Children with Sponsorship) প্রকল্প।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ও এফডিসিএস-এর যৌথ উদ্যোগে ও ইন্টারঅ্যাক্ট সুইডেনের অর্থায়নে আজ শনিবার বরিশাল সিটি করপোরেশনের ডাবলিউসিবি (WCB) এরিয়া অফিসে এসব বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার ইউএনও মানজুরা মুশাররফ।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ধরে রাখতে আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও স্বনির্ভরতার জন্য সবজি বীজ বিতরণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানে জানানো হয়, এফডিসিএস স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে টিউশন ফি প্রদান ও তাদের পরিবারকে সহায়তার অংশ হিসেবে সবজি বীজ বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় লাঘবের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page