September 10, 2026, 8:22 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে কোন কথা বলে লাভ হবে না, বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক। আজ রোববার কুষ্টিয়া সরকারী বিশ^বিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। খালেদা জিয়া স্বশরীরে রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষন একজন দন্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না।
হানিফ বলেন, আমরা চাই বিএনপি ৩শ’ আসনেই ভোট করুক। তারা কেন অন্যের দাসত্ব করবে, আমরা কাউকে দাস হিসেবে দেখিনা। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার।
পরে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এছাড়া সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা এবং সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page